কলমে:অনিষ বসাক
আজ পৃথিবী নীরব,
উচ্চাকাঙ্ক্ষায় হাজার শপথ।
আনবে নতুন আলো নতুন বাতাস,
নতুন প্রগতির লিখবে নতুন ইতিহাস।
চারিদিকে যে চলছে হেলা,
মহামারী আর করুন খেলা।
ভাঙছে দেখো দন্দ্ব সকল,
ভাসিয়ে কত মরণ ভেলা।
তবু একক আজি সবাই মিলে,
আনবে জয় তাই বন্দী খিলে।
ধর্ম বিবাদ উঠেছে চুলায়,
হিংসা নেইকো কারোর দিলে।
এই যুদ্ধক্ষেত্রে যোদ্ধা সবাই ,
মিলেমিশে দেখো করছে লড়াই।
নেইকো ভেদ নেইকো দন্দ্ব,
করছে না কেউ অকাজ মন্দ ।
করোনা নামে সেই প্রতিদ্বন্দী,
মারবে বলে সে এটেছে ফন্দি।
পরাজিত তাকে করতে হলে,
হতেই হবে সবাইকে গৃহবন্দী।
আসবে জেনো আসবে জয় ,
করোনা কে কেউ কোরো না ভয়।
শুধু একটু খেয়াল সচেতনে ,
বাঁচবে প্রাণে সকল জনে।
মুখে মাস্ক আর পরিচ্ছন্নতা,
বাঁচাবে প্রাণ জাগো জনতা ।
একটু ভুল হলে পরেই,
যাবে প্রাণ চিরতরে।
তাইতো বলি শোনো সবে,
সরকারি নিয়ম মানতে হবে।
কোরো না গো কেউ একটু ভুল,
তবে গুনতেই হবে বিষাদ মাশুল।
জানো গো তোমরা জানো সবে,
আবার নতুন প্রাণ ফিরবে ভবে।
উঠবে নতুন সূর্য,হাসবে আকাশ,
মধুর সৌরভে ভরবে বাতাস।
ভোরের পাখি গাইবে গান,
মুক্ত শ্বাসে ভরবে প্রাণ।
খেলবে শিশু কচি ঘাসে,
ফুটবে ফুল এই মধুমাসে।
ঈশ্বরের এই করুন দান,
গড়বে নতুন পৃথিবী, করবে ত্রাণ ।

0 Comments