কলমে:অনিষ বসাক
নিজের অজান্তেই কাউকে হঠাৎ ভালোলেগে যাওয়া ...এ কি প্রেম ?
উন্মনা সারাক্ষণ তারই ভাবনায়,
তারই ছবি চিত্তে আঁকে কল্পনায়।
নেইকো হদিশ তার এ ভালোলাগার,
তবু তারই খবর টুকু এ মন শুধু চায়।
এ কি প্রেম ?
হয়তো সে কখনো কোনো অনুভবে ,
জানবে আমায় কোনো নব বৈভবে।
তখনো সে যদি দূরে সরে যায়!
সেও কি প্রেম ?
শুনেছি মনের সাথে মন হলে মিল ,
ভালোবাসা তাতে__ হয় যে সামিল ,
দুজনার চাওয়াতেই প্রেম হয়ে যায় ।
সে যদি কখনো আমায় নাই বা জানে ,
এ মনের ভালোলাগা তারে কিভাবে টানে,
মনের কথা যদি মনেই থেকে যায় !
সেও কি প্রেম ?
হোক তবে হোক সে ভালোলাগার কারণ,
ভালোবাসা নাই হোক,তাতে নাইকো বারণ।
এই মনে তার নামে কিছু দাগ রেখে যাক,
আমার এই ভালোলাগা শুধু তাকে ঘিরেই থাক
________

0 Comments