Bangla Love Letter
প্রিয়,শিরিন (মায়াবতী)
চাতুলিয়া, ময়মনসিংহ।
প্রেম নয়,
ভালোবাসি তোমাকে!
প্রেম হলে আমাদের ঘটা করে দেখা করতে হতো,
নিয়ম করে কথা বলতে হতো।
প্রেম হলে তোমার স্পর্শ পেতে আকুল থাকতে হতো,
অকারণে অভিমান করতে হতো।
প্রেম হলে আমাকে দামী উপহার দিতে হতো,
সামান্যতম ভুলে সম্পর্কটা ভেঙ্গে যেতো।
প্রেম হলে হারানোর ভয় থাকতো না,
অবিশ্বাসে সম্পর্কটা নড়েচড়ে যেতো।
প্রেম হলে বিনিময় থাকতো,
আমাদের একে অন্যের সম্পর্কে জানার আগ্রহ
শেষ হয়ে যেতো।
তুমি ভালোবাসে আমাকে,
আমার ভালোবাসার মাধুর্য হলো'
আমাদের ঘটা করে দেখা করা হয় না,
দূরে থেকেও আমি তোমাকে ভালোবাসি।
ভালোবাসি বলেই,
সারাবেলা কথা হয় না
তবুও যেনো মনে হয় আমাদের না বলা কথা,
শুনে নিয়েছি দু'জনে দু'জনের।
ভালোবাসি বলেই,
অনুভব করতে কাছে যেতে হয় না,
অকারণে অভিমান করি না।
তোমার ভালোবাসায় মুগ্ধ হই...
আমি কখনই তোমাকে জোর করি না কিছুতেই,
সেই সব প্রেমিকাদের মতো কখনও বলো না---
আমাকে নিয়ে ঘুরতে যেতে হবে,
প্রতিদিন তোমার একটা করে ছবি দিতে হবে
যতো দ্রত সম্ভব বার্তার উত্তর দিতে হবে,
ঘুম পেলেও ঘুমানো যাবে না
যতক্ষণ না আমার কথা শেষ হবে;
নিয়ম করে দেখা করতে হবে
মুঠোফোন কথা বলতে হবে।
ভালোবাসি বলেই,
সামান্যতম ভুলে সম্পর্কটা ভেঙ্গে দেয়ার কথা চিন্তাও করি না,
হারানোর ভয়ে বুকে ধড়ফড় করে আমার,
কখনোও অবিশ্বাস করো না আমাকে।
ভালোবাসি বলেই,
আমরা একজন অন্যজনকে জেনেছি
তবুও যেনো তোমার জানার শেষ হয় না আমাকে।
কোনো কিছুর বিনিময়ে ভালোবাসি না তোমাকে,
ভালোবাসায় বিনিময় নেই আমার।
তুমি আমার এমনই একজন
তোমাকে ভালো না বেসে থাকতে পারি না
তাই ভালোবাসি।💕
আমাকে প্রচুর কাঁদাও তুমি,
যেমনটা বর্ষাকালে পাখিরা কাঁদে।
তাই প্রেম নয়,
ভালোবাসি তোমাকে।❤
ইতি
তোমার ভালোবাসার
ব্ল্যাক ডায়মন্ড 🤗
রামপাল,বাগেরহাট।
কলমে: নির্ঝর


0 Comments