তোমাকে ভালোবেসে Bengali short poem
কলমে: অনিষ বসাক
তোমাকে ভালোবেসে মরমে মরণ কেন ?
বেদনার নীল তটে এমন জ্বলন কেন ?
ভেজা স্মৃতি ভেজা চোখ,
মিছে কাঁদি নিয়ে শোক।
সান্ত্বনার বুকে জ্বলে হাজারো অভিযোগ কেন বঁধুয়া ?
প্রেম যদি প্রেম হয়,
তাতে কেন অভিনয় ?
বিষ যদি বিষেই ক্ষয়,
তবে "বিরহ" কারণ কেন বঁধুয়া ?
ছিলো দুচোখে স্বপ্ন নীল,
অসীম প্রণয় তাতে করেছি সামিল।
আজ আর নেই তার এতটুকু মিল,
শুধু সে চোখে অবিরত শ্রাবণ কেন বঁধুয়া ?
তুমি শুধু তুমি ছিলে,
এ জীবন জুড়ে শুধু তুমিই ছিলে।
আজ ছায়া শুধু ছায়া,
বুঝেছি এ সকলই নিছক মায়া।
তবুও তা ভুলতে বারণ কেন বঁধুয়া ?
_____________

0 Comments