Author: অন্তরাল
ভীষণ রকম ঘোলাটে দিন,জ্বরের ঘোরে বিভোর তুমি
দারূণ শীতের মরসুমেতে,উষ্ণতাটা বড্ড দামী।
ছলছল চোখ,অগোছালো চুল,আনাড়ি কিছু বিরক্তি
দূরে থেকেও মন ছোঁয়া যায়,কাব্য হলেও সত্যি।
উত্তাপেতে তোমার শরীর,সেই চোখেতে জলের ধারা
পারদ কখন নামবে ভেবেই,নিদ্রাবিহীন দিশেহারা।
খামবন্দি প্যারাসিটামল,ছুঁয়ে দেখুক তোমার ঠোঁট
মনকেমনের জ্বরটা প্রিয়,উপকুলেই খাক হোঁচট।
দূরপাল্লার গাড়ি আমার,চাইলেও যে যায় না ছোঁওয়া
কাব্য নামের অজুহাতে,তবুও একটু কাছে পাওয়া।
ভালোথেকো মনের ফেরিওয়ালা,শরীরটা ভালোহোক
আমার উপকুলে তুমি,আজীবনই আমার লোক।।

0 Comments